৩৭তম বিসিএস লিখিত প্রস্তুতি
...............আন্তর্জাতিক বিষয়াবলীর ধারণাপত্র
===============
Empirical বিষয়সমূহ(১৫×৩):
===============
১,জাতিসংঘ ( শান্তিরক্ষা, সংস্কার , নিরাপত্তা পরিষদ প্রভৃতি আরো অনেক কিছু পাবেন )
২.বাংলাদেশ -চীন সম্পর্ক: চীনের প্রসিডেন্টের বাংলাদেশ সফরে বাংলাদেশের লাভ -ক্ষতি
৩. বাংলাদেশ -ভারত সম্পর্ক ( তিস্তা ইস্যু )
৪. রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্র্যাম্প আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি , সমরনীতি কতটুকু পরিবর্তন হতে পারে ?
৫. EU থেকে বৃটেন বেরিয়ে যাওয়ায় ইইউ কিংবা বৃটেন কতটুকু ক্ষতিগ্রস্ত বা লাভবান হতে পারে ? মূল্যায়ন করুন। বৃক্সিটের ফলে কি বিশ্ব নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নে প্রভাব হ্রাস পাবে ?
৬. বিশ্ব অভিবাসী সংকট মোকাবেলায় বিশ্ব নেতৃত্ববৃন্দের করণীয় কী ? (ভূ-মধ্য সাগরে ভাসছে মানবতা)
৭. জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি বিশ্ব জলবায়ু পরিবর্তন / বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা কতটুকু ভূমিকা পালন করতে পারে?
৮. বিশ্ব সন্ত্রাসে আইসিসের উত্থান পর্যালোচনা করুন।
৯. সিরিয়ান সংকট মোকাবেলায় করণীয় কী ?
১০.জাতিগত সংঘাত তথা ভারত -পাকিস্তানের মধ্যকার কাশ্মীর সমস্যা সমাধানে করণীয় কী ?
===============
Problem solving (১৫ ×১)
===============
১. রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি কীরুপ ? এই সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয় কী?
.
২. সম্প্রতি বাংলাদেশে বৈশ্বিক সন্ত্রাসের হাওয়া লেগেছে ; এই বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের করণীয় কী ?
.
৩. ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃক্সিটের ফলে বাংলাদেশের অর্থনীতি কী ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি হয় তাহলে এর থেকে উত্তরণে বাংলাদেশের করণীয় কী ?
.
৪. জিএসপি পুনুরুদ্ধারে বাংলাদেশের করণীয় কী ?
.
৫. বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত সমস্যার প্রধান বাধাসমূহ চিহ্নিত করে এগুলো দূরকরণে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা করুন। ।
৬. বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভোমরা হলো বৈদেশিক রেমিট্যান্স বা প্রবাসী আয় । এবছর প্রবাসী আয় আশঙ্কাজনকহারে কমে গেছে । প্রবাসী আয় নির্ভর
করে বৈদেশিক শ্রম শক্তির উপর । বাংলাদেশের বৈদেশিক শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত সমস্যা, দূর্বলতা দূরীকরণে বাংলাদেশের করণীয় কী?
===============
সর্টস নোটগুলো
.
২-৩টা গাইড থেকে দেখে নিতে হবে । ৩৫ -৩৬ প্রশ্ন দেখুন, বুঝতে পারবেন কী কী টপিকস থেকে প্রশ্ন হয়
যেমন :
রাষ্ট্রর প্রকারভেদ উপাদানসমূহ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি বিষয়ক কনভেশন, কূটনৈতিকের দায়মুক্তি, কূটনৈতিক দায়িত্ব কর্তব্য, বিশেষ কিছু ডিপ্লোমেসি ,জলবায়ু সংক্রান্ত চুক্তি -সংস্থা- কনভেশন , সম্মেলন, টেকসই উন্নয়ন, Breton woods সম্মেলন ও ইনস্টিটিউশন, বিশ্বব্যাংক, আইএমএফ, ব্রিক্স, জাতিসংঘের কিছু অঙ্গ সংগঠন( যেমন আন্তর্জাতিক আদালত , সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, ) বিশ্বায়ন, কিছু কনভেশন , পার্থক্য জাতীয় কিছু ( যেমন ট্রাক্স -ট্যারিফ, ট্রানজিট -ট্রানশিপমেন্ট প্রভৃতি এ রকম আরো পাবেন । ) বিশ্ব বাণিজ্য সংক্রান্ত কিছু টার্ম, মানবাধিকার, ন্যাম, ওয়াইসি , ন্যাটো । প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সংক্রান্ত কিছু টার্ম কনভেনশন , ভূ-রাজনীতি/ অর্থনীতি সংক্রান্ত কিছু টার্ম , মার্কিন নির্বাচন সংক্রান্ত কিছু টার্ম যেমন: ইলেকটরাল কলেজ , সুইং স্টেট ) , পারমানবিক অস্ত্র সংক্রান্ত কিছু চুক্তি , সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কোন একটি টপিকস থেকে একটি প্রশ্ন থাকতে পারে ,ইত্যাদি ইত্যাদি ।
.
কোন গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়লে কমেন্টে লিখুন । সব সময় মাথায় সবকিছু থাকে না ।
. ===============
পূনশ্চঃ
আন্তর্জাতিক নিয়ে বেশি টেনশন না করাই ভালো, কারণ প্রশ্ন একটু সহজই হয় । আপনি যা যা পড়েছেন ওগুলো দিয়েই হবে । শুধু উপস্থাপনাগত বৈচিত্র আনা , ডাটা, ছক , ক্ষেত্র বিশেষে মানচিত্র দেওয়ার চেষ্টার করতে হবে । । তাছাড়া, একই দিনে গণিত পরীক্ষা ৩ ঘণ্টা দেওয়ার পর তেমন এনার্জি থাকে না , আর গণিত প্রশ্ন কঠিন হলো ত কোন কথাই নাই ।
collected from> affairs
No comments:
Write comments